শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: দুস্থ মানবতার সেবায় কাজ করার অঙ্গীকারে ঈদ পুনর্মিলনী উদযাপন করলো নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ কুয়েত এর নেতৃবৃন্দরা। কুয়েত সিটির গুলশান হোটেলে নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ, কুয়েত এর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়। সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং মোহাম্মদ সেলিম ও মহসিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক যুবলীগ কুয়েত শাখার তৌহিদুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুক, মোহাম্মদ শাহজাহান, জামাল আবু ফারহান, আবু বকর সিদ্দিক, কবির হোসেন, গাজী লুতফুর রহমান, জালাল, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শাহজাহান, আল ইসলাম সহ আরো অনেকে।
বক্তারা সংগঠনের প্রশংসা করতে গিয়ে বলেন বলেন, দেশে মসজিদ, মাদ্রাসা, এতিম, গরীব সহ এই সংগঠন নিয়মিত সহযোগীতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি দুঃস্থ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তাই কুয়েত প্রবাসী নারায়নগন্জ বাসীকে ধন্যবাদ জানান।
এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্হিত ছিলেন।সংগঠনের পক্ষ হতে প্রধান অতিথি তৌহিদুল আলমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।