জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার ইলফোর্ড স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ডাইরেক্ট ডিফেন্স (Direct Defense) এর পক্ষ থেকে সাধারন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লিনিং কোম্পানির আত্মপ্রকাশ ও সম্মাননা-২০২০ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ডাইরেক্ট ডিফেন্স এর ডিরেক্টর ফকির মোহাম্মাদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রখ্যাত উপস্থাপিকা নাজমা সুলতানার উপস্থাপনায় কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুজ্জামান।
উপস্থিত সভায় বক্তৃতা প্রদান করেন ডিরেক্টর এইচআর সাঈদা ফারজানা চৌধুরী, অপারেশন ডিরেক্টর আব্দুল্লাহ আল কাইউম, কাউন্সিলর ফারুক চৌধুরী (বারকিং ডেগেনহাম), মূর্তুজা এলাহি চৌধুরী (লিগ্যাল এডভাইজার) এবং ব্যারিস্টার জিল্লুর রহমান সহ অনেকেই।
এছাড়াও ছিল সিকিউরিটি অফিসার বা সুরক্ষা কর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা । বক্তারা বলেন লন্ডনে প্রবাসী বাংলাদেশি প্রতিরক্ষা কর্মীদের এই প্রথম কোন কোম্পানি সম্মাননা প্রদান করেন যা নিজ দেশের ভাবমূর্তি এবং গৌরবের অংশিদার বহন করে।

এই সম্মাননা বা এ্যাওয়ার্ড ছিল ২০১৯ সালে যারা কোম্পানির সুখ-দুঃখে গুরুত্ব ও সম্মানের সহিত সবচেয়ে বেশি সুরক্ষায় অগ্রণী ভূমিকায় ছিলেন। এতে এমপ্লয়ি অব দ্য ইয়ার সম্মাননা পান লিয়াকত আলি খান এবং মিরাজুল হক। বেষ্ট পারফরম্যান্স পুরস্কার পান মিজানুর রহমান সরদার , এক্সিলেন্স সার্ভিসে মিজানুর রহমান এবং মেডেল এক্সিলেন্স সার্ভিসে আব্দুল জলিল, বাদল মিয়া, জলি মুন্সি খন্দকার, মোস্তাক আহমেদ বেগম, তরিকুল ইসলাম, শেখ রাফসান রহিত এবং আতিকুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিনার এবং সভার সভাপতি ফকির মুহাম্মাদ চৌধুরীর সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।