প্রবাস মেলা ডেস্ক: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সাথে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মীরশ্বরাইয়ের কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা মার্শাল কবির পান্নু ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব, সীতাকুন্ডের কৃতিসন্তান,সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁনের নেতৃত্বে ২৪ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারল সম্পাদক জননেতা এম এ সালামের সহিত প্রায় দু’ঘন্টাব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উত্তর জেলা কমিটি কেন্দ্র কর্তৃক অনুমোদিত হবার পর ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এ মতবিনিময় সভা করে। এম এ সালাম এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, আমার বিশ্বাস বঙ্গবন্ধু’র নামে আদর্শিক এ প্লাটফর্ম নিশ্চয়ই তাদের লক্ষ্যে সফল হবে কেননা একঝাঁক মেধাবী সাবেক ছাত্রনেতা এ কমিটি গঠন করেছে।
তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, মুহাম্মদ ইউসুফ খাঁনের তৎপরতাকে গুরুত্ব দিয়ে মার্শাল কবির পান্নু- মুহাম্মদ ইউসুফ খাঁন পরিষদ নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেকের অনুমোদনকৃত সংগঠনটি অনুমোদন করে আমার মনে হয় শ্রেষ্ঠ সংগঠন গঠন করলেন তারা।
উল্লেখ্য যে, এ কমিটির নেপথ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সার্বিকভাবে দায়িত্ব পালন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের কন্যা রাশিদা হক কনিকা। এম এ সালামের সাথেত মতবিনিময় সভায় এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমেঃ রাউজানের সাবেক ছাত্রনেতা সৈয়দ নুর, কবি-লেখক-সাহিত্যিক আব্দুস শুক্কুর চৌধুরী, সাবেক ছাত্রনেতা এস এম ইউসুফ, অধ্যক্ষ আবুল কাশেম বিএসসি-বিএড, সাবেক ছাত্রনেতা সামছুল করিম লাভলু, দৈনিক বায়েজিদ পত্রিকার বার্তা সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন উত্তর জেলার সদস্য স.ম. জিয়াউর রহমান, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সম্মানিত সদস্য, মোহনা টিভির সৌদী আরব ব্যুরোচীফ সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা সারোয়ার আলম, সাবেক ছাত্রনেতা শেখ ফরমান উল্যাহ চৌধুরী, সাবেক ছাত্রনেতা আলাউদ্দীন, আবু আলম, মোঃ নাসির উদ্দীন, সাবেক ছাত্রনেতা ইস্কান্দর হোসেন, সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক খোকন, সাবেক ছাত্রনেতা আজিম উদ্দীন আরজু, রেজাউল করিম, মোঃ সেলিম উদ্দীন, লেখক জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতৃবৃন্দকে খাবার পরিবেশন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখা এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় তাদের শ্রদ্ধা ও ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করে। এম এ সালাম তাদেরকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।