প্রবাস মেলা ডেস্ক: নেপালের কাঠমান্ডু ও পোখারায় ১৩তম সাউথ এশিয়ান (এস এ) গেমসে তায়কোয়ান্দোর পুরুষ ইভেন্টে বাংলাদেশকে এবারের আসরে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন দীপু চাকমা।

তায়কোয়ান্দোয় পুরুষ বিভাগের একক পুমসায় উর্ধ্ব ২৯ শ্রেণীতে স্বর্ণ জেতেন দিপু চাকমা। ভারতের প্রতিযোগীকে হারিয়ে এই কৃতিত্ব দেখান তিনি। ২০১০ এস এ গেমসের পর এই ইভেন্টে স্বর্ণ জিতলো বাংলাদেশ।
এর আগে কারাতের কাতা ইভেন্টে নারী ও পুরুষ এককে বাংলাদেশের হয়ে ব্রোঞ্চ পদক জিতেছেন হুমায়রা আক্তার অন্তরা শেফা এবং হাসান খান সান।