মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আগামী ১৫ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টেন কাপ ক্রিকেট টুর্নামেন্ট। খেলা শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ১০ দিনের এই ক্রিকেট টুর্নামেন্টে আটটি দলের মধ্যে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবী জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
এ উপলক্ষে আবুধাবীর একটি পাঁচ তারকা হোটেলে টি-টেন ম্যানেজমেন্ট কমিটি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই টুর্নামেন্টে বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়াররা অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের প্রেস ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশী কোম্পানী প্যান এশিয়ান মিডিয়া। এতে উপস্থিত ছিলেন টি-টেন লীগের প্রতিষ্ঠাতা সাজিউল মুলক, আবুধাবী ট্যুরিজিম ডিপার্টমেন্টের প্রধান সাইদ আল সাইদ, প্যান এশিয়া মিডিয়ার সিইও মোঃ সাইফুর রহমান।
সাংবাদিক সম্মেলনে বলা হয় আবুধাবীতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, কারণ আবুধাবীতে প্রচুর বিদেশী পর্যটক আসবে এই খেলা উপভোগ করতে। স্পোর্স ট্যুরিজিমের জন্য তারা আবুধাবী সরকারের পক্ষ থেকে সহয়তা করছে। অনুষ্ঠানে এমিরের্স ক্রিকেট বোর্ড এবং আবুধাবী স্পোর্স কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে সাজিউল মুলক বেশ কিছু খেলোয়ড়দের নামের তালিকা ঘোষণা করেন। তারা এই টুর্নামেন্টে ইতিমধ্যে সমপৃক্ততার কথা জানিয়েছেন। যাদের মধ্যে রয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান, পাকিস্তানের শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউ এবং দ্রুলাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও ক্যামেরন, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ এবং ওয়েস্ট ইন্ডিয়ানস আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড এবং ডোয়াইন ব্রাভোর মতো খেলোয়ার।
সংবাদ সম্মেলনে বলা হয় সারা পৃথিবীতে ৫০ ওভারে ও ২০ ওভারে এবং ৫দিনের ক্রিকেটের মধ্য দিয়ে ক্রিকেট উৎসব উৎযাপিত হয়। ২০ ওভারের নিচে কখনই প্রফেসনাল ক্রিকেটলীগ ছিল না। প্রথমবার ১০ ওভারের টি-টেন ক্রিকেট টুর্নমেন্টের শুভ সূচনা হয় ২০১৭ সালে। তবে এবারে তৃতীয় বারের মত সংযুক্ত আরব আমিরাতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এখন থেকে আগামী ৫ বছর পর্যন্ত আবুধাবী টি-টেন নামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। । সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, বাংলাদেশের বড় মাপের তারকা ক্রিকেটাররা এতে অংশগ্রহণ করবেন এবং সংযুক্ত আরব আমিরাতে ৮ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের কাছে টি -টেন ক্রিকেট উৎসব হিসেবে শুভ সূচনা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।