প্রবাস মেলা ডেস্ক: ১৮ জুন ২০১৯ বুধবার সিলেট লিডিং ইউনিভার্সিটি ছায়াজাতিসংঘ সংস্থার (এলইউমুনা) বার্ষিক সাধারণ সভার মাধ্যমে তৃতীয় কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। মোঃ আশরাফুল ইসলাম জকি কে সভাপতি এবং আহনাফ তাহমিদকে সাধারণ সম্পাদক করে সিলেট লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থার (এলইউমুনা) তৃতীয় কার্যকরী পরিষদ ঘোষণা ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১নং গ্যালারিতে সার্টিফিকেট বিতরণ ও ৬৫সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করেন সংস্থাটির উপদেষ্টা তাহরিমা চৌধুরী জান্নাত। লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থার ট্রাস্টি বোর্ড চেয়ারপারসন মনোনীত হয়েছেন মো: ইমদাদুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান রুবেল আহমেদ ।
এছাড়া নতুন কার্যকরী পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদকএর দ্বায়িত্ব পেয়েছেন সাকিব আহমেদ, শাহেদুর রহমানও আব্দুল হামিদ কিবরিয়া। ঘোষণা শেষে, দায়িত্ব প্রাপ্তদের জাতিসংঘের আদলে তিন ধাপে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মো: এজাজুল হক চৌধুরী ও বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ শামান্নুর মহিয়ান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী সাংগঠনিক সম্পাদক মো: ওলিউর রহমান এবং সাইফ আহমেদ, বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ রবিন, বিদায়ী সাংস্কৃতিক সম্পাদক রাফি ওমর সম্রাট। উক্ত অনুষ্ঠানে জালালাবাদ ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ এর দুই শিক্ষার্থী, স্কলার্রসহোম এর শিক্ষার্থী এবং গ্রামার স্কুল এর একজন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও প্রাক্তন মিডিয়া সম্পাদক বিপ্লব আবু ইউসুফ এবং ফয়সল মাহমুদ কে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে “লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস (এলইউমান)” দেশের ছায়া জাতিসংঘ সম্মেলনে গুণগতমান বজায় রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ও লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত সিলেটে এ অবধি আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মোট ৮টি সম্মেলন সাফল্য এবং সুনামের সাথে সম্পন্ন করেছে।