আবুল কালাম আজাদ খোকন, সিডনি,অস্ট্রেলিয়া: ১৬ জুন সিডনির কোগরা হাইস্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ফান্ড রাইজিং ব্রেকফার্ষ্ট ফর ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালের জন্য। এই ইভেন্টের প্রধান আয়োজক ডা: আয়াজ চৌধুরী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান।
অনুষ্ঠানটি সকাল ৯:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত অনুষ্ঠিত এবং প্রথমবারের মত কোগরা এলাকাতে হয়েছে। এই ইভেন্ট থেকে সকল সংগৃহীত টাকা ক্যান্সার রুগীদের জন্য ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালে অনুদান দেওয়া হবে। এই ইভেন্ট থেকে মোট ৩০ হাজার ডলার সংগৃহীত হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনার, আয়োজকবৃন্দ ও অন্যান্য অথিতিরা। আয়াজ চৌধুরী এই মহৎ কাজের জন্য ফান্ড রাইজিং এ সহায়তা করার উদ্দেশ্যে উপস্থিত সব অতিথিদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে জানান, আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালের প্রজেক্টটি সম্পূর্ণরূপে সম্পাদনের জন্য প্রয়োজন সকলের সহযোগীতা।
উল্লেখ্য, ২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের প্রাথমিকভাবে চিকিৎসা কাজের উদ্বোধন করেন। ১৫ তলা বিশিষ্ট এই ক্যান্সার হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু করার জন্য আরো অর্থের প্রয়োজন। সে লক্ষে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের তহবিল গঠনের জন্য লটারির টিকেট বিক্রির কার্যক্রম শুরু করে বিভিন্ন সময়ে।