প্রবাস মেলা ডেস্ক: সরকার সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবা ডিজিটালাইজেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও জানান, ভবিষ্যৎ প্রযুক্তির চাহিদা বিবেচনায় রেখে টেলিযোগাযোগ খাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে লাইসেন্সিং প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।