মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি সোমবার রাজধানী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম ও সায়মা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত ছিলেন।
এর আগে দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সহধর্মিণী শাইখা ফাহিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধারনা করা হচ্ছে দুই দেশের প্রধান মন্ত্রীদের বৈঠক প্রবাসী বাংলাদেশিদের জন্য সুফল বয়ে আনবে এবং দীর্ঘ ৬ বছর ধরে চলা সাধারণ শ্রমিকদের জন্য বন্ধ ভিসা সমস্যার সমাধান হবে।