শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: আওয়ামীলীগ কুয়েত শাখার আহবায়ক কাজী শহিদ ইসলাম পাপুল দলের মনোনয়ন পত্র কেনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। প্রবাসীদের কথা সংসদে বলার জন্যে এবার জাতীয় একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কুয়েত বাংলাদেশ কমিউনিটির আইকন আওয়ামীলীগ কুয়েত শাখার আহবায়ক ও লক্ষীপুর ২ আসনে কাজী শহিদ ইসলাম পাপুল আওয়ামীলীগ এর মনোনয়ন পত্র কেনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখার উদ্যোগে ১১ নভেম্বর কুয়েতের ফরওয়ানিয়ার লুলু গ্রাউন্ডে হোটেলে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের সভাপতি আমিনুর রহমান আমিন এর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক দাইয়ানুর রহমান মিষ্টার নূর ও সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান এর যৌথ সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, সিনিয়র সহ সভাপতি খায়রুল আলম রানা, সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মধ্যে আরো ছিলেন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি কুয়েত শাখা ও আঞ্চলিক শাখার নেতা কর্মীরা।
বক্তব্য রাখেন হানিফ মিয়া, নজরুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম চৌধুরী, কবির হোসেন, নজরুল ইসলাম রুবেল, মজুমদার বাবু, ভুট্টো, আতিক সহ অনেকে।
বক্তারা কাজী শহিদ ইসলাম পাপুলকে লক্ষীপুর রায়পুর ২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কুয়েত সহ প্রবাসীদের কথা সংসদে তুলে ধরার মাধ্যম হিসেবে প্রবাসী নেতা বা সমাজসেবক হিসাবে কাজী শহিদ ইসলাম পাপুলকে লক্ষীপুর ২আসনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
ইতিমধ্যে কুয়েতে ও দেশে জনাব পাপুল গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে চলেছেন। তাই আওয়ামীলীগ হতে (দলের) মনোনীত হলে প্রবাসী সহ সকল দুঃখী মানুষের পাশে থেকে কাজ করতে পারবে এবং বাংলাদেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার পাশে থেকে কাজ করে যেতে পারবেন বলে তাদের মতামতের কথা জানান।
এছাড়া কুয়েতে পাপুল সমর্থনকারী প্রবাসীরা তার পাশে থাকার কথা ব্যক্ত করেন। সবশেষে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মো: মাইনউদ্দিন ভান্ডারীর পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাজী শহিদ ইসলাম পাপুল সহ দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও নৈশভোজের মধ্য দিয়ে সভার কাজ শেষ হয়।