মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি : যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, ডিফেন্স এ্যটাশে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী ও প্রথম সচিবগণসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরগণ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে এ সময় দোয়া করা হয়।
দূতাবাসে কনস্যুলার সেবা নিতে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য দিনব্যাপী ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শনের আয়োজন করা হয়।