প্রবাস মেলা ডেস্ক: #resignation দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু’র ভেরিফাইড আইডি থেকে পোস্ট করা হয়। পরে আবার “My facebook ID is hacked.For All concern” লিখে পোস্ট করা হয়।
একাধিক গণমাধ্যম প্রতিবেদনে বলেছে, রাষ্ট্রপতির ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার এপিএস সাগর হোসেন।
তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখেছেন। তার ফ্রেন্ডলিস্টে থাকা একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।