আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রাজধানী রোমের স্থানীয় এক হল রুমে ইউরোপের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তারুণ্য নির্ভর এই কমিটিতে বাংলা ভিশন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ দ্বীপকে সভাপতি এবং ইতালি যুগান্তর প্রতিনিধি জমির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি মিরন নাজমুল, সহ সভাপতি- রিয়াজ হোসেন, সহ সভাপতি মিনহাজুল আলম মামুন, সহ সভাপতি মাহবুব সুয়েদ, সহ সভাপতি ফারুক আহাম্মেদ মোল্লাহ, সহ সভাপতি আখি সীমা কাওসার, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ বাহার, জুহুরুল হক, সাহেদ আহমেদ, কবির আল মাহমুদ । সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ, শিমুল রহমান, শফিউল শাফি, নাঈম হাসান পাভেল। অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক রাসেল আহম্মেদ। দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, ক্রীড়া সম্পাদক সাইফুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক তামিম হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসলামুজ্জামান, জনসংখ্যা ও উন্নয়ন সম্পাদক আমির হোসেন লিটন, মহিলা সম্পাদিকা মনিকা ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক আশরাফ জানু, অভিবাসী সম্পাদক জুম্মন মাদবর অনিক। সদস্য: খান রিপন এডভোকেট আনিসুজ্জামান , আহসান উল্লাহ, মিল্টন রহমান, ফেরদৌসী সুলতানা প্রমূখ।
উল্লেখ্য, পরবর্তীতে আলোচনা সাপেক্ষে উপদেষ্টা পরিষদ এবং আরো অনেককে কমিটিতে অন্তর্ভুক্তি করা হবে বলে জানানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নতুন নেতৃবৃন্দ জানান খুব শীঘ্রই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে কমিটির সকল নেতৃবৃন্দকে ইউরোপ কমিউনিটির কাছে পরিচয় করিয়ে দেয়া হবে।