হাকিকুল ইসলাম খোকন: মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুর কাদের এমপি’র রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ উপলক্ষে সংগঠনের নেত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাল্গুনী হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় সাংস্কৃতিক প্রতি মন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি, আওয়ামী লীগনেতা এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেকুজ্জামান, এইচ এম রানা, আশফাক রহমান আশু, ওয়াহিদুজ্জামান মতি, জামাল উদ্দিন আকবর বাবলা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।