কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় তার ছোট বোন শেখ রেহানাও ওমরা পালন করেছেন।
ওমরাহ পালন শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন।
রোববার ০২ জুন সকালে প্রধানমন্ত্রী মদিনা যাবেন। সেখানে মদিনার মসজিদে নবীর রওজা জেয়ারত করবেন। রাতে মদিনা থেকে জেদ্দা ফিরবেন তিনি। রোববার দিবাগত রাতেই প্রধানমন্ত্রী জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।
টানা ১২ দিনের সরকারি সফর শেষে ০৮ জুন (শনিবার) প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা। এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে সৌদি আরব আসেন শেখ হাসিনা।