হাকিকুল ইসলাম খোকন: বাংলাদেশখ সম্পর্কে জানার উদ্দেশ্যে নাইজেরিয়ার রাজধানী আবুজার গ্রাতেম মন্টেসরি স্কুল, কুবুয়া এর ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধিদল ১০ জুন বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে। ১৮ সদস্যের দলে ১৪ জন বিভিন্ন গ্রেডের ছাত্র-ছাত্রী ও প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
হাইকমিশনার জনাব মো: শামীম আহসান,এনডিসি, স্কুলের টীমকে স্বাগত জানান। তিনি তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন অভিযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ আন্তর্জাতিক ক্ষেত্রে গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরেন। খবর বাপসনিঊজ।সংগীত, ক্রীড়া, খাবার, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মানুষদের অনুরাগ এর কথা তুলে ধরতে গিয়ে ঐতিহ্যগত ভাবে সহিষ্ণু মনোভাব, ধর্মনিরপেক্ষ চেতনা এবং শান্তির প্রতি তাদের অংগীকারের কথাও তুলে ধরেন। বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে ঔপনিবেশিক শাসনে থাকার সাধারণ অতীত ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মিলের কথা তুলে ধরতে গিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন হাইকমিশনার। পরে বাংলাদেশের উপরে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় যা তাদের মনোযোগ আকর্ষণ করে। এরপরে জনাব আহসান কৌতুহলী ছাত্র-ছাত্রীদের অনেক প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ কিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্ন ʿসোনার বাংলা’ গঠনে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে তা জেনে তারা খুব উৎসাহিত বোধ করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রচিত ‘The Unfinished Memoir’ (অসমাপ্ত আত্মজীবনী) সহ আরো কিছু পুস্তক হাইকমিশনার স্কুলের গ্র›হাগারের জন্য হস্তান্তর করেন। এছাড়াও তিনি শিক্ষকসহ সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে উপহার হিসেবে বাংলাদেশের স্যুভেনির এবং প্রকাশনা সামগ্রী তুলে দেন।

স্কুলের প্রধান শিক্ষক জনাব কানমি ওদুকালে (কধহসর ঙফঁশধষব) হাইকমিশনকে তথ্য সমৃদ্ধ চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং যে এধরণের উদ্যোগ দুদেশের জনগণের মধ্যে গভীরতর সম্পর্ক তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন । শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয়।
উল্লেখ্য, নাইজেরিয়ার ছাত্র-ছাত্রীদের সফর অত্র হাইকমিশন ২০১৬ সালে খোলার পরে এটিই প্রথম এবং বাংলাদেশকে নাইজেরিয়াতে ইতিবাচকভাবে ব্রান্ডিং করার ক্ষেত্রে জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে উক্ত ছাত্র-ছাত্রীদের মিশনে স্বাগত জানানো হয়।