খলিল চৌধুরী, সৌদিআরব: ঢাকা এ্যাপোলো হাসপাতালে ২৫ জানুয়ারি শুক্রবার দিবাগত ভোর রাত ৪-টা জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের মেধাবী-ছাত্র মুহাম্মদ ইয়াছিন আরফাত ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, ইয়াছিন আরফাত মক্কা নগরীর হেরামের পাশ্বে- জমজম ও ছাফা টাওয়ারে বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন-আমিরাবাদ ইউনিয়নের মাষ্টার হাট এলাকার খলু-হাজীর বাড়ী নিবাসী- হাজী নুরু নবী’র প্রথম-পুত্র।
মেধাবী ছাত্র মুহাম্মদ ইয়াছিন আরফাত- তার মা-বা সহ পরিবারের সবাই সৌদিতে থাকতেন। কিছুদিন আগে মা ও ছোট ভাই’রা দেশে চলে যান, মা-ছোট ভাইয়ের সাথে দেখা করতে ১৫-দিন আগে প্রিয়ভূমি দেশে সফরে যান। হঠাৎ গত ৫-দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতাল ভর্তি করেন। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২৪-জানুয়ারি ঢাকা এপোলো হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫-জানুয়ারি ভোর রাত ৪-টার সময় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকেয় ছায়া নেমে এসেছে।