কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে মিলেনিয়াম টিভি স্টাফ রিপোর্টার এমদাদুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে ১৪ জানুয়ারি এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি চ্যানেল আই সৌদিআরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এ টিভি প্রতিনিধি বাহার উদ্দিন বকুলের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদকএনটিভি প্রতিনিধি মাসুদ সেলিম।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মিলেনিয়াম টিভি স্টাফ রিপোর্টার মোঃ এমদাদুল হক। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি বাংলাভিশনের জেদ্দা প্রতিনিধি সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জল, যুগ্ম-সাধারণ সম্পাদক জিটিভি প্রতিনিধি সেলিম আহমেদ, এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউছার আবদুসালাম, সময় টিভির জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপন, মাই টিভির জেদ্দা প্রতিনিধি মোবারেক হোসেন ভূঁইয়া, ডিভিসির জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমদ, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজিব, খলিল চৌধুরী, চ্যানেল এস প্রতিনিধি ইকবাল প্রধান, সাহারা টিভি প্রতিনিধি রফিক আহমদ ও নুরে আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে রিপোর্টার্স এসোসিয়েশেন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চল পক্ষ থেকে সংবর্ধিত এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ও মিলেনিয়াম টিভি স্টাফ রিপোর্টার মোঃ এমদাদুল হক’কে সম্মানন ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।