শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েতে বাংলাদেশ আওয়ামীলাগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুন আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কুয়েতে সিটি টাওয়ার হোটেলের সিলভার বল রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি হোসাইন আহমদ আজিজের সভাপতিত্বে এবং শ ম জাহাঙ্গীর কাদের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার এস এম মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন চৌধুরী, আনিসুল হক মিলন, তহিদুল আলম লিয়াকত, শেখ তাজুদ্দিন ও মাহাবুবুল আলম,রাশেদ চৌধুরী সহ অনেকে। এছাড়া আরো বক্তব্য রাখেন আবদুর রহমান, মুছা চৌধুরী, টিপু চৌধুরী, আমিনুল ইসলাম আমিন,জাবেদুল আলম, শাহা আলম ভুট্টু, শওকত হোসেন রাজু, হাসান হাজারী, তাজুল ইসলাম সহ অনেকে।

ইতিহাস ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, দেশে বিদেশে রয়েছে তাদের অসংখ্য ভক্ত ও নেতা কর্মী। আর দেশ গঠনে উন্নয়নের অবকাঠামোর দিক দিয়ে এ সংগঠন ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিস্তর। তাই দলের সভাপতি শেখ হাসিনার উন্নয়নকে আরো বেগবান করতে প্রচার প্রচারনা সহ নানা কার্যক্রম নিয়ে পথ চলতেই বিভিন্ন আয়োজনের মাধ্যমে আওয়ামিলীগ সরকারের উন্নয়নকে তুলে ধরা সহ দলকে প্রবাসেও শক্তিশালী করতে আহবান জানান বক্তারা।
এছাড়াও কুয়েত কেন্দ্রীয় শাখা আওয়ামীলীগের আয়োজনে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি সহ বক্তারা আওয়ামীলীগের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে সকল নেতা কর্মীকে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী মোহাম্মদ লোকমান। জাতীয় সংগীতের পর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭০ সেন্টি কেক কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।