শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুয়েত সিটির রাজধানী হোটেলে “ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত” শাখা’র উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান জামীর সভাপতিত্বে ও পবিত্র কোরআন হতে মাওলানা শহিদুল্যাহ ইসলাম এর তেলাওয়াতের মাধ্যমে এবং মাওলানা শিহাব উদ্দিন এর পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ওজারাতুল আওকাফের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আইয়ুব (দ্বায়ী আই পি সি) উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওজারাতুল আওকাফের সম্মানিত খতিব মাওলানা নুরুল ইসলাম সাহেব উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখা, মাওলানা এমদাদ উল্লাহ বেলালী সভাপতি ইসলামী ঐক্য সংস্থা কুয়েত, মাওলানা ইসমাইল হাবিবী সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত, মাওলানা সাইয়েদ মোহাম্মদ জামাল উদ্দিন সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত (সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ২০১৮ কুমিল্লা ১০), মাওলানা কাজী শফি আবেদীন প্রচার প্রকাশনা সম্পাদক কুয়েত শাখা, মাওলানা ফখরুল ইসলাম সাহেব সভাপতি খেলাফত মজলিস কুয়েত।বক্তারা সংগঠনের কার্যপ্রণালী সহ রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
ইসলামী কবিতা আবৃত্তি করেন কবি আব্দুর রহিম । মাহফিলে মুসলিম উম্মার, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া শেষে ইফতারের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।