আঁখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: প্রবাসী নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বে ইতালির রোমে আত্মপ্রকাশ করেছে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ। রোমের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে চার শতাধিক অতিথির উপস্থিতিতে জমকালো অভিষেক ও পরিচিতি সভার মাধ্যমে সংগঠনটি তাদের যাত্রার সূচনা করে।
২২ নভেম্বর ২০২৫ অনাড়ম্বর পরিবেশে রোমের বিভিন্ন সংগঠনের নারী নেত্রী এবং রোম কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের সভাপতি শাহীন আক্তার রীনা। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আঁখি সীমা কাওসার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার এলি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক জহিরুল আলম।
প্রধান বক্তা ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির উপদেষ্টা তৌহিদ কাদের। বিশেষ বক্তা ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল।
বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির সভাপতি আনোয়ারুল আজিম সিমন, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সিনিয়র সভাপতি মো. বাহার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল এহসান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক টিপু, বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক আহ্বায়ক রেজাউল হক মিন্টু, ফেনী জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক একে আজাদসহ বৃহত্তর নোয়াখালীর সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাহিদা হুদা।
নোয়াখালী বিষয়ে প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তৃষা সেনগুপ্তা এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার এলি।
রোমের বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা এই অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন সংগঠনকে স্বাগত জানান এবং সামনের দিনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তাদের মধ্যে অন্যতম ছিলেন—মহিলা সমাজকল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, মহিলা সংস্থা ইতালির সাধারণ সম্পাদক রওশনারা মুন্নি, কমিউনিটি ব্যক্তিত্ব নয়ন আহমেদসহ আরও অনেক নারী নেত্রী। তারা নতুন কমিটির নেত্রীবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অতিথিরা বলেন- রোম কমিউনিটিতে প্রথম আঞ্চলিক নারী সংগঠন গঠন করে বৃহত্তর নোয়াখালীর নারীরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজেদের অঞ্চল ও কমিউনিটির নারীদের সুখ–দুঃখে পাশে থাকা এবং যেকোনো সমস্যায় সম্মিলিতভাবে সমাধানের চেষ্টা করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি শাহীন আক্তার রীনা, সাধারণ সম্পাদক আঁখি সীমা কাওসার, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার এলি, সাংগঠনিক সম্পাদক তৃষা সেনগুপ্তা, সহ-সভাপতি লাজমি জাবিন তিশা, সাজিদা আক্তার সুরমা, ফারজানা আক্তার, জাকিয়া সুলতানা, সালেহা আক্তার, সুলতানা আক্তার, আবিদা সুলতানা, ফারজু আজাদ, নুসরাত জাহান, সুলতানা আফসার, রোজিনা আক্তার, শাহান উদ্দিন, আফরোজা আক্তার মিলি।
সহ-সাধারণ সম্পাদক রোমানা রুমি, বিলকিস বেগম; সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা মেবিন, হাবিবা চৌধুরী সুমি, আফরোজা সিদ্দিকা শেফা, নুসরাত জাহান কাস্পি; দপ্তর সম্পাদক স্মৃতি, ক্রীড়া সম্পাদক শৌরভি, শিল্প সম্পাদক আক্তার; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
পরিশেষে সভাপতি অভিষেকের সমাপ্তি ঘোষণা দেন।