আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির সিসিলি দ্বীপের পালেরমো শহরের উদীয়মান তরুণ নেতৃত্ব বিশিষ্ট সমাজ সেবক, পালেরমো আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ তরুণ প্রজন্ম পালেরমো ইতালির সাধারণ সম্পাদক মজনু আলী’র উদ্যোগে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো মজনু আলী টি টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯।
মোট ছয়টি দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে ফিকচার অনুযায়ী দলগুলো একে অপরকে মোকাবেলা করে ইয়াংস্টার পালেরমো ও রাইজিং ষ্টার পালেরমোর মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ।
টচে জিতে রাইজিং ষ্টার পালেরমো ব্যাট করতে নেমে ১০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৭ রানের টার্গেট ছুড়ে দেয় ইয়াংস্টার পালেরমোকে। ১০৭ রানের টার্গেটে জেতার লক্ষে ব্যাট হাতে ইয়াংস্টার এর শুরুটা ভালো হলেও মাত্র এক রানে রাইজিং ষ্টার এর কাছে হেরে এবারের শিরোপা থেকে ছিটকে পরে তারা। শিরোপা জয়ের আনন্দে মাঠ ছাড়ে রাইজিং ষ্টার।
টানটান উত্তেজনামূলক এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে সব বয়সী দর্শকের উপস্থিতি ছিল উল্ল্যেখযোগ্য। খেলায় আম্পায়ার এর দায়িত্ব পালন করেন সাইদুর কবির ও রুমীয়। খেলা শেষে টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বোরহান উদ্দিনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালেরমো সিটির সাংস্কৃতিক বিষয়ক কাউন্সিলর আদাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিসিলী আওয়ামীলীগের আহবায়ক জাহিদ খান মীর, যুগ্ম আহ্ববায়ক আনোয়ার হোসেন, পালেরমো যুবলীগের সভাপতি আহসান ইমন, মাসুদ সর্দার, পালেরমো বিএনপির সভাপতি বদরুর আলম শিপু , সহ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মাসুদ আকন, ইতালী বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তনীর খান, কাউসার আহমেদ সহ পালেরমোর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই টুর্নামেন্টের আগত অতিথিরা খেলা দেখে গর্ববোধ করেন এবং বলেন আমাদের প্রবাসী বাংলাদেশী ছেলেমেয়েরা খেলাধুলা এবং পড়ালেখার ইটালিতে অনেক ভালো সাফল্য ওয়ে বয়ে আনছে এটা আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য খুবই খুশির সংবাদ, আগত অতিথি বৃন্দ এই টুর্নামেন্টের প্রশংসা করে বলেন মজনু আলীর এমন উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়। তাঁর মত পালেরমোর বাংলাদেশী কমিনিউটির নেতৃবৃন্দদের এখানে বেড়া উঠা তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে আরো এমন আয়োজনে এগিয়ে আসা উচিৎ।
আগত অতিথিরা আরো বলেন, ইতালির অন্যান্য শহরের তুলনায় পালেরমো শহরে বাঙালি কমিউনিটির একজন আরেকজনের প্রতি অনেক সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ অনেক বেশি আছে তাইতো এমন সুন্দর সুন্দর খেলাধুলা আরো বাংলাদেশি নানা প্রোগ্রাম প্রায় উপহার দিয়ে থাকে । এতে আমরা কখনোই বুঝতে পারি না যে, আমরা বিদেশের মাটিতে আছি।সব সময় যখন এ ধরনের বাংলাদেশি ছেলে মেয়ের দের খেলাধুলায় অংশগ্রহণ ও বিভিন্ন বাঙালি প্রোগ্রাম এ আসি তখন আমরা মনে করি যে, আমরা ছোট্ট এক টুকরো বাংলাদেশে আছি ।
টুর্নামেন্টের আয়োজক মিজনুর আলী বলেন, একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে নৈতিক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে সরিয়ে রাখতে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা উঠতি বয়সী তরুণদের বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে। তাই পালেরমোর তরুণ ও যুবসমাজের আনন্দ বিনোদনের জন্য যেকোন আয়োজনে তিনি সর্বদা পাশে থাকবেন বলে জানান।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দল রাইজিং ষ্টারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পালেরমো কমিউনিটির উপদেষ্টা পরিষদের নির্বাচিত সদস্য ডালিয়া আক্তার সুমি ও টুর্নামেন্টের রানার্স আপ দল ইয়াং ষ্টারের হাতে ট্রফি তুলে দেন নাসির আহমেদ। এছাড়াও এই টুর্নামেন্টের বেষ্ট প্লেয়ার নির্বাচিত হন মারুফ খান ও ফাইনাল ম্যাচ এর ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন শাহ আলম .